ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নারির কক্ষে ফূর্তির সময় জনতার ধাওয়া, আলমারি থেকে খুঁজে বের করলো জনতা

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় হিন্দু-মুসলিম পরকীয়ায় আপত্তিকর অবস্থায় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মুসলিম পরিবারের গৃহবধু দুই সন্তানের জননী ও হিন্দু পরিবারের যুবকও দুই সন্তানের জনক। তারা উভয়েই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা।

বুধবার(১৫ই অক্টোবর) রাতে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধুর শয়ন কক্ষে ফূর্তি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হন বিদ্যুৎ প্রামানিক (৪০)। সে বিনোদপুর হিন্দু পাড়া গ্রামের মৃত বীরেন্দ্রনাথ প্রামানিকের ছেলে। গৃহবধূ একই গ্রামের দিনমুজুর সুজন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,বিদ্যুৎ প্রামানিকের সাথে ওই গৃহবধু প্রায় ৩ বছর পরকিয়ায় জড়িত।

এর আগেও একাধিক বার ধরা পড়লেও প্রভাবশালীদের হস্তক্ষেপে রক্ষা পান। টাকা পয়সা ,জিনিসত্র দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছেন। তবে এবার ধরা খেয়েও জনতার রশির বাঁধন থেকে ছাড়া পাননি। এ সংক্রান্ত ধারনকৃত ভিডিও প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।
গ্রামের প্রত্যক্ষদশী শাকিল আহমেদ জানান, ঘটনার দিন বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী সুজন আলীকে কৌশলে এলাকার বাইরে কাজে পাঠিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ নিজেই তার মটরসাইকেলে নিয়ে বাসে উঠিয়ে দেয় ।

পরে রাতে ওই গৃহবধূর ঘরে গিয়ে ফুর্তিতে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন গৃহবধুকে ঘরের দরজা খুলতে বলেন। এসময় বিষয়টি আড়াল করতে গৃহবধু চোর চোর বলে চিৎকার দেয়। এরই মাঝে বিছানায় মুঠোফোন রেখে ঘরে থাকা কাঠের আলমারির ভেতরে লুকিয়ে পড়ে বিদ্যুৎ।

পরে দরজা খুলে দিলে প্রথমত ঘরের ভিতরে গৃহবধু ছাড়া কাউকে পাননি। ঘরের ভেতরে দেখা মানুষটি হারিয়ে যাওয়ার প্রবল সন্দেহে বিছানায় রাখা মোবাইল দেখে খুঁজতে থাকেন স্থানীয়রা। এক পর্যায়ে আলমারির দরজা খুলে গৃহবধুর স্বামীর লুঙ্গি পরিহিত অবস্থায় বিদুৎকে পাওয়া যায় বলে জানান শাকিল আহমেদ ।

এদিকে উত্তেজিত জনতার রোষানল থেকে মুক্তি পেতে ৯৯৯ ফোন দেয় বিদ্যুৎ এর পরিবার। পরে বাঘা থানা পুলিশ দুইজনকে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে বৃহসপতিবার (১৬-১০-২০২৫) সকালে বাড়ি পৌঁছেন গৃহবধুর স্বামী সুজন আলী ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অভিযোগ না দেওয়ায় গৃহবধুকে পরিবারের জিম্মায় দিয়ে বিদুৎ প্রামানিককে প্রতিরোধমূলক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি জানান,গৃহবধু দাবি করেছে তার স্বামীর কাছে পাওনা টাকা নিতে এসেছিল। একই ধরনের দাবি করেছে বিদুৎ প্রামানিকও। গৃহবধুর স্বামীও কোন অভিযোগ করেননি। তবে মামলা করতে চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

নারির কক্ষে ফূর্তির সময় জনতার ধাওয়া, আলমারি থেকে খুঁজে বের করলো জনতা

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :