ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগরপুরে ৭৫ পাট চাষির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সোলায়মানঃ
  • আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৯১ বার পঠিত

সোলায়মানঃ

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে পাট অধিদপ্তরের বাস্তবায়নে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন উপজেলার ৭৫ জন প্রান্তিক পাট চাষি।

.

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান।

.

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব (আইন শাখা) মো. রেজাউল করিম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ও পরিদর্শক আব্দুর রহিম সিদ্দিকী।

.

প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাহানুর ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (নাগরপুর) মো. সাইদুর রহমান, বাসাইলের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া (সঞ্চালক হিসেবে), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুল এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

.

কর্মশালায় পাট চাষে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধির কৌশল ও সরকারি সহায়তা সম্পর্কিত বিষয়াদি তুলে ধরা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

নাগরপুরে ৭৫ পাট চাষির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
সোলায়মানঃ :