দেশে ১/১১ ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছেঃ -ফরিদপুরে এনসিপি’র অঞ্চল তত্ত্বাবধায়ক
সিকদার শাহ আলম লিমনঃ দেশে আবারও ১/১১'র মত পরিস্থিতি তৈরীর ষড়যন্ত্র চলছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি বন্ধ না হলে জুলাই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ব্যহত হবে। জুলাই বিপ্লবের অর্জন সমুন্নত রাখতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে। . শনিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা কমিটি গঠনের লক্ষ্যে এনসিপি আয়োজিত "জনতার সংলাপ" অনুষ্ঠানে এনসিপি'র কেন্দ্রীয় সদস্য ও অঞ্চল তত্ত্বাবধায়ক মো. আবদুর রহমান তার বক্তব্যে এসব কথা বলেন। . এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সৈয়দা নিলীমা দোলা, তৌহিদ আহমেদ আশিক, রাকিব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সমন্বয়ক সোহেল রানা, আনিচুর রহমান সজল প্রমুখ । . প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর পদত্যাগের গুঞ্জণ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার সম্পন্নের পর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরেই কেবল দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন, তার আগে নয়। . সংলাপে, জুলাই বিপ্লবে সরাসরি সম্পৃক্ততা ছিল না এমন লোকদেরকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে যুক্ত না করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের নেতারা।
সিকদার শাহ আলম লিমনঃ
দেশে আবারও ১/১১’র মত পরিস্থিতি তৈরীর ষড়যন্ত্র চলছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি বন্ধ না হলে জুলাই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ব্যহত হবে। জুলাই বিপ্লবের অর্জন সমুন্নত রাখতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে।
.
শনিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা কমিটি গঠনের লক্ষ্যে এনসিপি আয়োজিত “জনতার সংলাপ” অনুষ্ঠানে এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ও অঞ্চল তত্ত্বাবধায়ক মো. আবদুর রহমান তার বক্তব্যে এসব কথা বলেন।
.
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সৈয়দা নিলীমা দোলা, তৌহিদ আহমেদ আশিক, রাকিব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সমন্বয়ক সোহেল রানা, আনিচুর রহমান সজল প্রমুখ ।
.
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর পদত্যাগের গুঞ্জণ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার সম্পন্নের পর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরেই কেবল দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন, তার আগে নয়।
.
সংলাপে, জুলাই বিপ্লবে সরাসরি সম্পৃক্ততা ছিল না এমন লোকদেরকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে যুক্ত না করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের নেতারা।