ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেয়া ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে।উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) পিঁপড়া কালনা গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাহবুর রহমান (৪৮)।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খিকটা গ্রামের মৃত আব্দুল জাব্বারের পুত্র।

এদিকে ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে দরগাডাঙা এ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও পিঁপড়া কালনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান সরকার বাদি হয়ে,কথিত প্রধান শিক্ষক মাহাবুর রহমানের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। একইদিন বিকেলে অভিযুক্ত মাহাবুর রহমানের শাস্তির দাবিতে গ্রামবাসি দরগাডাঙা স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে। এনিয়ে গ্রামবাসির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে বলা হয়েছে,কথিত শিক্ষক মাহাবুর রহমান পিঁপড়া কালনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো পদে নাই। অথচ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর নিজেকে প্রধান শিক্ষক দাবি করে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি, সহকারী শিক্ষকদের মারপিটের, এমনকি বিদ্যালয় দখলের হুমকি দিচ্ছে।

স্থানীয়রা জানান, স্কুলের সাধারণ শিক্ষক ও অভিভাবকগণ,কথিত প্রধান শিক্ষক মাহাবুর রহমানের কাছে নিয়োগপত্র দেখতে চাইলে, তিনি উল্টো তাদের সন্ত্রাসী আখ্যায়িত করে নিয়োগপত্র দেখাতে অপারগতা প্রকাশ করে নানা হুমকি-ধমকি দিয়েছে।

অভিভাবকগণ জানান,মাহাবুর রহমান ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগের চেষ্টা করছে। যেখানে ২০০২ সালে সভাপতি হিসেবে মজিবুর রহমান সরকারের জাল স্বাক্ষর ব্যবহার করে নিয়োগ ও যোগনদানপত্র দেখানো হইয়াছে।অথচ ২০০২ সালে মজিবুর রহমান সরকার পিঁপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন না।

স্থানীয় অভিভাবক সাফিউল ইসলাম ও আব্দুর রহমান বলেন, বিগত ২০০২ সালে মাহাবুর রহমান প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেন।কিন্ত্ত গ্রামবাসি তাকে কখানো স্কুলে আসতে দেখেনি। কিন্ত্ত জুলাই বিপ্লবের পর তিনি নিজেকে প্রধান শিক্ষক দাবি করে, মাঝে মাঝে স্কুলে এসে নানা অপতৎপরতা করছে। অভিভাবকগণ বলেন,অভিযুক্ত মাহাবুর রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এবিষয়ে জানতে চাইলে মাহাবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাকে বৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে,কিন্ত্ত তাকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :