ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢালাই স্লাব মাথায় পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর এলাকায় ঢালাই স্লাব মাথায় পড়ে মো. আশিক আহমেদ (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৫ নভেম্বর ) দুপুর ১টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার উদয় নগর ভূতপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আশিক আহমেদ উদয় নগর ভূতপুকুর গ্রামের মোখলেসুর রহমান লালানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, মৃত আশিক আহমেদ উদয় নগর ভূতপুকুর গ্রামে মোসাঃ চম্পা বেগমের বাসায় বিল্ডিংয়ের কাজ করছিলো। দুপুরে কাজের বিরতি দিয়ে বাসা থেকে বের হওয়ার সময় প্রাচীর গেটের উপর থাকা ঢালাই স্লাব মাথায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

ঢালাই স্লাব মাথায় পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :