ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিনঃ -বিএনপি নেতা মামুন

আব্দুল হামিদ মিঞাঃ

আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা।

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন,“জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। যতদিন দেশের ইতিহাস থাকবে, ততদিন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট,খানপুর,পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া,পাকিুমড়া সহ এলাকার বিভিন্ন বাজারে ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে মামুন বলেন,“সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতে তারাও যোগ দেবেন। সনদটি উন্মুক্ত আছে—ঐক্যের পথ কারও জন্য বন্ধ নয়।”
রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা মামুন বলেন,“গত ১৭ বছর ধরে বিএনপি দমন-পীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, “জনগণই দেশের মূল শক্তি।” জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে বিএনপি এখন মাঠে নেমেছে । ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিচ্ছি। ৩১ দফা রূপরেখা প্রচার-প্রচারণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভারসাম্যপূর্ণভাবে কাজ করবে এবং রাষ্ট্রের একটি অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না।

উপস্থিত ছিলেন -গড়গড়ি ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ করিম টিপু, শামসুল ইসলাম,বাদশা আলম,আমিরুল ইসলাম, আবুল কালাম আজাদ.ডাবলু সরকার,হিরা আলম, যুবদলের মাহবুব আলম জনি, সেলিম আহমেদ, আব্দুল হামিদ,গড়গড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি পারভেজ ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিনঃ -বিএনপি নেতা মামুন

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :