ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের ফলক উন্মোচন করলেন এ. কে আজাদ

মানিক কুমার দাসঃ

পালা বাদলের ছড়াকার নামে সারাদেশে পরিচিত ছড়াকার এনায়েত হোসেনের নিজ গ্রামে তার নামে স্মৃতি সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকায় এনায়েত হোসেনের বাড়ির পাশে এর ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ।

ফলক উন্মোচন শেষে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এ. কে. আজাদ।

লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, ড. মো. আবুল হাশেম, সমাজসেবক শামীম আরা বেগম ও ফারাহ দিবা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ‌ আলতাফ হোসেন ‌, সাংবাদিক ও সাহিত্যিক ‌ মফিজ ইমাম মিলন ।

সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সহ-সভাপতি হারুনার রশিদের সঞ্চালনায় সভার শুরুতে ছড়াকার এনায়েত হোসেনকে নিয়ে কবিতা পাঠ করে শোনান শহীদ আল ফারুক।

এ. কে আজাদ তার বক্তব্যে বলেন, এনায়েত হোসেনের মতো সংগ্রামী মানুষ সমাজে খুব কমই জন্মায়, তার সততা, নিষ্ঠা ও সাহস আমাদেরকে সাম্য ও মৈত্রীর প্রেরণা জোগায়, সমাজ থেকে শোষণ, বঞ্চনা ও বৈষম্য দূর করার মন্ত্র এনায়েত হোসেনের ছড়া। এনায়েত হোসেনকে নিয়ে একটি লাইব্রেরি প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি।

সে ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পদ্মা পাড়ের বাসিন্দা প্রয়াত ছাড়াকার এনায়েত হোসেনের লেখা অন্যতম গ্রন্থগুলো হচ্ছে- পালা বদলের ছড়া, কচি কলিদের ছড়া, চোখের জলে আগুন জ্বলে, প্রতিবাদী ছড়া ও ভাব সংগীত। এছাড়াও তার লেখা ছোটদের জসিম উদ্দিন জীবনী গ্রন্থ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের ফলক উন্মোচন করলেন এ. কে আজাদ

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :