ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে মৎস্য অফিসের মাঝিদের উপর স্থানীয় জেলেদের হামলা, থানায় অভিযোগ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসের দুই মাঝিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন জেলের বিরুদ্ধে। এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাঝিরা।

.

অভিযোগে বাদী বাবুল খালাসী, যিনি চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসের মাঝি এবং তার ভাই খলিল খালাসী, যিনি একই অফিসের সহকারী মাঝি, উল্লেখ করেন যে গত ১৮ মে, ২০২৫ তারিখে মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে তারা নদীতে অভিযানে যান। অভিযানে জব্দ করা জালকে কেন্দ্র করে জামাল বেপারী, মানিক বেপারী ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

.

বাবুল খালাসী অভিযোগে আরও জানান, হামলাকারীরা তাদের কিল, ঘুষি ও লাথি মারে। এমনকি তার চোখের নিচে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করে। তারা জাল ফেরত অথবা ২০ হাজার টাকা দাবি করে। কোনোমতে তিনি পালিয়ে জীবন রক্ষা করেন।

.

ভুক্তভোগী দুই ভাই বর্তমানে নিজেদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন নৌকা হারানোর আশঙ্কায় ভুগছেন। তারা জানান হামলাকারীরা তাদের মারার জন্য ওঁৎ পেতে আছে এবং যেকোনো সময় তাদের নৌকা গায়েব করে ফেলতে পারে।

.

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন- এ ধরনের জঘন্য অপরাধের সুষ্ঠু বিচার হওয়া উচিত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠিনতম শাস্তি দেওয়া প্রয়োজন।

.

চরভদ্রাসন থানার এএসআই জানান, মাঝিদের মারধরের অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

error: Content is protected !!

চরভদ্রাসনে মৎস্য অফিসের মাঝিদের উপর স্থানীয় জেলেদের হামলা, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, সদরপুর, ফরিদপুর :