ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিসের উদ্বোধন

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রীজের অপর পারে মেইন সড়ক ঘেষে বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা আরাফাত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন।

“ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত” — এই মূল স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাকসুদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ফাহিম, উপজেলা যুব মজলিশ সভাপতি মুফতি মিজানুর রহমান আমিনী, ছাত্র মজলিশ সভাপতি হাফেজ আশরাফুল আলম, ইউনিয়ন নেতা মাওলানা মুহাম্মদ মহসিন, হাফেজ শাহেদুল ইসলাম ও মো. লিটন মোল্যা প্রমুখ।

বক্তারা সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক ইসলামিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্যা বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। খেলাফত মজলিশ একটি ইসলামিক রাজনৈতিক দল, যে দলের আদর্শে কাজ করলে জান্নাত লাভ করা সম্ভব।” তিনি সৎ, যোগ্য ও রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত সমাজ গঠনের আহ্বান জানান এবং সকলকে খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্যার আমাকে চেনেন, এটাই বড় পাওয়া: এসপি মাসুদ

error: Content is protected !!

চরভদ্রাসনে খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিসের উদ্বোধন

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :