আপডেট টাইম :
০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
১৭০
বার পঠিত
প্রতিকী ছবি।
গোমস্তাপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডোবার পানিতে ডুবে মো. আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১১টার দিকে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের মো. তহুরুল ইসলামের ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত আব্দুর রহমান সকাল আনুমানিক সারে ১০টার দিকে বাসায় পাশেই খেলাধুলা করছিলো। খেলতে খেলতে যে কোন সময় বাসার পাশে থাকা একটা ডোবার পানিতে সবার অগোচরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখুঁজি করে না পেয়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডোবার পানিতে ডুবে মো. আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১১টার দিকে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের মো. তহুরুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত আব্দুর রহমান সকাল আনুমানিক সারে ১০টার দিকে বাসায় পাশেই খেলাধুলা করছিলো।
খেলতে খেলতে যে কোন সময় বাসার পাশে থাকা একটা ডোবার পানিতে সবার অগোচরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখুঁজি করে না পেয়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।