ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার কুঠিপাড়া এলাকার পদ্মা নদীর ধারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৬) এবং একই গ্রামের মৃত নোমান আলী মণ্ডলের ছেলে আব্দুর বশির (৪০)।

গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এম এ কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি নৌকা যোগে পদ্মা নদী পথে মাদকদ্রব্য নিয়ে কুঠিপাড়া এলাকায় প্রবেশ করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জকে জানিয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালাই।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে গোলাম মোস্তফার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পাঁচটি পলিথিন প্যাকেটে রাখা ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন এএসআই মো. মজনু মিয়া ও এএসআই মো. শরিফুল ইসলাম। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে উদ্ধারকৃত হেরোইন ও ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা, বলে জানিয়েছে পুলিশ।

এসআই কুদ্দুস আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীপথটি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মাদক প্রবেশ করে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নদীপথে মাদক আসা ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :