ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা

এখলাস উদ্দীন:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর পক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পাওয়া গেলে বর পক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে কনের পরিবারের কাছ থেকে ভবিষ্যতে মেয়ের বাল্যবিয়ে দেবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় গোদাগাড়ী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :