ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের স্থগিত অধ্যক্ষ ফরিদ আহমেদ ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

.

বুধবার (২১ মে) দুপুরে কলেজ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ডা. আফতাব উদ্দীন ভবনের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

.

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ ফরিদ আহমেদ কলেজের বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন এবং ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ব্যবহার করেছেন। এমনকি কলেজের একটি নলকূপের মাথাও বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

.

তারা আরও বলেন, গোপন সূত্রে জানা যায় খন্দকার নাসিরুল ইসলাম তাকে পুনরায় অধ্যক্ষের চেয়ারে বসানোর চেষ্টা করছেন। এ কারণে এলাকাবাসী কলেজে অবস্থান নিয়ে তাদের প্রবেশে বাধা দেন। বক্তাদের দাবি, সভাপতি থাকাকালীন নাসিরুল ইসলাম কলেজ তহবিল থেকে তিন লাখ টাকা উত্তোলন করে ফরিদের সঙ্গে ভাগাভাগি করেন।

.

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, শেখ আতিকুল আলী, মজিবুল হক বাবু, জাহাঙ্গীর আলম মুকুল, মিনহাজুর রহমান লিপন মিয়া ও মাহবুব হাসান সজিব।

.

অন্যদিকে, খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং কলেজে যাওয়ার খবর ভিত্তিহীন। তিনি বলেন, “বর্তমানে কিছু ব্যক্তি বিএনএম এর দালালি করে কলেজের নেতৃত্ব দখল ও অর্থ লুটপাটে লিপ্ত। তাদের এ অপচেষ্টা প্রতিহত করতে হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :