ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভ্রাম্যমান আদালতঃ

কঠোর লকডাউনের দ্বাদশতম দিনে বিধিনিষেধ অমান্য করায় পাংশায় ৯ জনের জরিমানা

পাংশায় সোমবার কঠোর লকডাউনের দ্বাদশতম দিনে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কঠোর লকডাউনের সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে ৯ জনকে ৪ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। কঠোর লকডাউনের দ্বাদশতম দিন সোমবার ১২ জুলাই এ অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, সোমবার দিনভর পাংশা শহর এবং উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
এসময় সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে ৯ জনকে ৪ হাজার ১শত টাকা জরিমানা এবং কয়েকজনকে সতর্ক করা হয়।
পাংশা মডেল থানার এসআই হিরু বড়ুয়াসহ পুলিশের একটিদল এবং উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মকলেসুর রহমানসহ অন্যান্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্বারোপ করেন কর্মকর্তারা।
উল্লেখ্য, দাপ্তরিক কাজের পাশাপাশি করোনার শুরু থেকেই সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পাংশার এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভ্রাম্যমান আদালতঃ

কঠোর লকডাউনের দ্বাদশতম দিনে বিধিনিষেধ অমান্য করায় পাংশায় ৯ জনের জরিমানা

আপডেট টাইম : ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :