ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ২ হাজার ৮৪০ জন কৃষক উপকৃত হবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বীজ ও সার বিতরণে শুভ সূচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

আলফাডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ২ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। উদ্বোধনের দিনে ১ হাজার ৩৫০ জন কৃষককে প্রতিজনের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে গম, সূর্যমুখী, পেঁয়াজ, মুগ, মসুর, চিনাবাদাম ও খেসারিসহ বিভিন্ন রবি শস্যের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মূল লক্ষ্য হলো রবি শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা। বিশেষ করে, সরিষার মতো তেলবীজ ফসলের চাষাবাদকে উৎসাহিত করে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে আমরা ভূমিকা রাখতে চাই।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, কৃষকরা সঠিক সময়ে এই উপকরণ ব্যবহার করে তাদের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হবেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :