ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি -চৌধুরী নায়াব ইউসুফ

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, “আমরা এবং আমাদের পরিবার একটি নীতি ও আদর্শের রাজনীতি করি। দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এই দেশকে আমরা ভালবাসি এবং দেশের মানুষকে আমরা ভালবাসি।”

 

গতকাল বুধবার রাত ৮টায় গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে ফরিদপুর মহানগর বিএনপি’র ৭নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি ৭নং ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফএম কাইয়ুম জঙ্গি এবং সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কে আক্তার টুটুল, যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক এমদাদ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “আমরা দেড় থেকে দুইশো বছর যাবত রাজনীতি করে আসছি। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ফরিদপুরে বিএনপি শুরু করেন। মানুষের পাশে আছি এবং মানুষ আমাদের পাশে আছে। দেশের মানুষ আমাদের বিশ্বাস করে, সম্মান করে; এ অর্জন আপনি টাকা দিয়ে পাবেন না। হাজার কোটি টাকার বিনিময়েও এই সম্মান, বিশ্বাস, ভালোবাসা কখনোই পাবেন না।”

 

তিনি আরো বলেন, “আমি মনে করি, আমার অনেক বড় ভাগ্য যে আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলছি। ৫ আগস্টের নতুন স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন, কি অসুবিধা, কি প্রয়োজন—এগুলোর ব্যাপারে কথা বলার জন্যই আমি এসেছি। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়। নির্বাচনের সময় আছে। তখন আসবো, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে ভোট চাইলে, আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন, আমার হাতকে শক্তিশালী করবেন।”

 

 

এ সময় সভাস্থলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে মতবিনিময় সভায় জমায়েত হন।

Tag :