নাটোরের লালপুরে পৃথক দুটি ঘটনায় দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় লালপুরের আজিমনগর স্টেশনের অদূরে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রমজান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
এঘটনায় সুমন (২৮) নামে অপর এক জন আহত হয়েছেন। আহত সুমন গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার (১২অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে গোপালপুর কেন্দ্রীয় গোরস্থানের সামনে এঘটনা ঘটে। নিহত রমজান মধুবাড়ি গুচ্ছগ্রামের সুলতানের ছেলে এবং আহত সুমন মহিষাখোলা গ্রামের আনিসুরের ছেলে।
অন্যদিকে বিকাল ৩ টার দিকে উপজেলার ৪নং আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া কারিগর পাড়া গ্রামে চন্দনা খালের পানিতে ডুবে সিয়াম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি 


















