ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারধরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) মোলানী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আফাজ উদ্দিন ও তার দল প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বললে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারধর করে।

এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে বিক্ষোভ শুরু করে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে। হামলার শিকার প্রধান শিক্ষক ফজলুল কাদের বলেন, “আমি স্কুলে প্রবেশ করলে আফাজ ও তার দল হঠাৎ করে আমার পথ আটকে দেয় এবং আমাকে মারধর শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এই ঘটনায় মন্তব্য করে বলেন, “শিক্ষকের গায়ে হাত দেওয়া সত্যিই নিন্দনীয়। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :