ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে পিতাকে হত্যা করে পুুত্রের দায় স্বীকার

ঝালকাঠির নলছিটিতে পিতাকে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন। সোমবার(২৬ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি থানা পুলিশ মো. খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার সাথে জরিত থাকার অভিযোগে ছেলে রমজান হাওলাদার(১৬) কে আটক করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে দায় স্বীকার করে জানায়, নিহত খলিলুর রহমান(তার পিতা) তার মায়ের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। ঘটনার দিনও তার মায়ের সাথে খারাপ ব্যবহার ও তাকে মারধর করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে পিতাকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা মো. খলিলুর রহমানের মৃত্যু হয়।
উল্লেখ্য গত শনিবার(২৪ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমানকে তার নিজবসতঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে তার ছেলে রমজান হাওলাদার পলাতক ছিল।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত খলিলুর রহমানের ছেলেকে পুলিশ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভাড়ানী নামক স্থান থেকে আটক করেছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। সে প্রাথমিকভাবে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। এখন এ ব্যাপারে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

নলছিটিতে পিতাকে হত্যা করে পুুত্রের দায় স্বীকার

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :