ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার দৌলতপুরে ৩২ টি গাঁজার গাছ ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইসলামপুর বরইতলা গ্রামে অভিযান পরিচালনা করে ৩২ টি গাঁজা গাছ উদ্ধার ও আদাবাড়িয়া ইউনিয়নের কলেজের রাস্তার উপর থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

রবিবার (১৫ অক্টোবর) বিকেল ৪:৩০ মিনিটে উপপরিদর্শক দর্জি আবু জাফর সঙ্গীও ফোর্স নিয়ে ফজল মন্ডল (৭০) এর বাড়িতে অভিযান করলে বাড়ির আঙ্গিনায় চাষাবাদ অবস্থায় ৩২ টি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। যার আনুমানিক ওজন ৩১০ কেজি।

অভিযানের খবর টের পেয়ে ফজল মন্ডল ও তার স্ত্রী আম্বিয়া পালিয়ে যায়। আম্বিয়ার নামে দৌলতপুর থানায় মাদক মামলা চলমান রয়েছে।

একই দিন বিকেল ৫ টার সময় উপপরিদর্শক এবারত হোসেন ও সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেনের যৌথ অভিযানে আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া কলেজের রাস্তার উপর থেকে ১৫ বোতল ফেনসিডিল সহ প্রাগপুর গ্রামের সুমন (১৯) কে আটক করে পুলিশ।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩২ টি গাঁজা গাছ ও ১৫ বোতল ফেনসিডিল সহ এক জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে ৩২ টি গাঁজার গাছ ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ

আপডেট টাইম : ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :