ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রে পুড়ল ২ রুশ জাহাজ

রুশ-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরের একটি শিপইয়ার্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ২৪ জন আহত হয়েছেন। সেই সঙ্গে রুশ নৌবাহিনীর দুটি জাহাজ আগুনে পুড়ে গেছে।

ক্রিমিয়া কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলেছে, সেভাস্টোপলে রাশিয়ার নিয়োগ করা গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেন বুধবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ান বিমান প্রতিরক্ষা আগত প্রজেক্টাইলগুলিকে প্রতিহত করার চেষ্টা করেছে। সাগরে রাশিয়ার জাহাজও সমুদ্রবাহিত ড্রোন হামলা প্রতিহত করেছে।

পরবর্তীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শিপইয়ার্ডে ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজগুলিতে তিনটি মনুষ্যবিহীন সমুদ্র ড্রোন ছুড়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, এর মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং সামুদ্রিক ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র দুটি জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছে। সেগুলো সেভাস্তোপলের একটি শিপইয়ার্ডে মেরামত করা হচ্ছে।

প্রসঙ্গত, সেভাস্তোপল হলো ক্রিমিয়ার বৃহত্তম শহর এবং একটি প্রধান বন্দর, যেখানে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট অবস্থিত।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রে পুড়ল ২ রুশ জাহাজ

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃ :