ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় জেলেদের জীবনমান দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

নোয়াখালী দ্বীপ  উপজেলার হাতিয়া রবিবার ( ১০ সেপ্টেম্বর)  সকালে  উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন জীবিকা এবং আত্ম সামাজিক অবস্থা সরেজমিনে দেখতে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।
এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান,শরনার্থীত্রান ও প্রত্যাবাসন কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ষ্টেফান লিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তিজাই পাহাড়ী, কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মোঃ আব্দুল কাইউম ও মহাপরিচালক মায়ানমার শাখা মিয়া মোঃ মাইনুল কবির।
পরে হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী,¯স্থানীয়  ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম,ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ,সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এ সময় বক্তাগন সফররত প্রতিনিধিদের কাছে হাতিয়া দ্বীপের নদী ভাঙ্গন সমস্যা কৃষি,মৎস্য ও চিকিৎসা ব্যবস্থা  নানাবিধ সমস্যাদি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার তাঁর সমাপনী বক্তব্যে সম্মিলিত সকলের আংশগ্রহনের মাধ্যমে কাংখিত জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় সফররত প্রতিনিধিরা ভাসানচর গিয়ে রোহিঙ্গা শরনার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন এবং তাদের বিভিন্ন বিষয়াদির খোঁজ খবর নেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

হাতিয়ায় জেলেদের জীবনমান দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

আপডেট টাইম : ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :