ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে তরুণীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে সোমা (১৯) নামে এক তরুনী আত্মহত্যা করেছে । সে উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। ওই তরুণীর পিতা জিয়াউর রহমান জানান, তার মেয়ে বুধবার বিকেলে একই গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে বিষপানে করে।
তারা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। পথে তার মৃত্যু হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে তার লাশ একটি মাইক্রোবাস যোগে রাজশাহী থেকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় ।
পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগন্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সোমা খাতুন কিছুদিন পূর্বে পরিবারের অজান্তেই ওই এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে বিবাহ করেন।
আলাউদ্দিনের প্রথম স্ত্রী থাকার কথা জানার পর বুধবার সকালে সোমা খাতুন আলাউদ্দিনের বাড়িতে উপস্থিত হলে সে তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় সে তার বাড়িতে বিষপান করে। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

গোমস্তাপুরে তরুণীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :