মোঃ সাইফুল ইসলামঃ
আজ ৫ই মে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে “নিরাপদ মাতৃ সেবায় বিশ্বব্যাপী আরও ১০লক্ষ মিডওয়াইফ প্রয়োজন (One Million More Midwives)” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বেের ন্যায় নাটোর জেলায় উদযাপিত হল আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নাটোর জেলায় কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের আয়োজনে নাটোর আধুনিক জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের রেলি উদ্বোধনের মাধ্যমে দিবসের কর্মসূচি আরাম্ভ করেন। রেলীটি হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে শুরু করে হাসপাতাল রোড প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল ক্যাম্পাসে শেষ করেন।
রেলি শেষে সংক্ষিপ্ত আলোচনায় দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য দিতে গিয়ে ডাঃ মাহাবুব মিডওয়াইফ ও সিনিয়র স্টাফ নার্সদের দায়িত্ব ও কর্তব্য পালনে পেশাদারিত্ব ও মহানুভবতার বিষয় তুলে ধরেন। প্রতিটি অসহায় রোগীকে আমাদের কারও না কারও পরিবারের ঘনিষ্ঠজন।
আজ মিডওয়াইফদের দায়িত্বশীলতার কারণে বিশ্বব্যাপী মাতৃ ও শিশু মৃত্যুর হার সর্ব নিম্ন পর্যায়ে নেমে এসেছে। জনসংখ্যার তুলনায় বিশ্বব্যাপী মিডওয়াইফদের সংখ্যা অপ্রতুল। এই সংখ্যা জরুরী ভিত্তিতে বাড়াতে হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেন নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোছাঃ নাজমা খাতুন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি 




















