ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক

রনি আহমেদ রাজুঃ

চাঁদপুর এর ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি সক্রিয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নড়াইল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মির্জাপুর গ্রামের মো: আকাশ শেখ (২০), মো: ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং মো: লিমন মোল্যা (২২)।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর এবং অনলাইন পণ্য বিক্রয় নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করত। পরে বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণের পর ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিশেষ অভিযানের মাধ্যমে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক

আপডেট টাইম : ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :