ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে বেলি রাণীর আর্তনাদ

বিচারহীনতায় কাটছে নবজাতকের দিন, মিলছে না পিতৃ পরিচয়

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। নিজের নবজাতক সন্তানের পিতৃপরিচয় আর সামাজিক স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন বেলি রাণী নামের এক অসহায় নারী। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই শিশুটি তার প্রাপ্য পিতৃস্বীকৃতি কিংবা কোনো আইনি সমাধান পায়নি।

জানা গেছে, বেলি রাণীর দায়ের করা একটি মামলা বর্তমানে ঠাকুরগাঁও জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। ভুক্তভোগী মা বারবার আদালতের দ্বারস্থ হয়ে সন্তানের পিতৃপরিচয় প্রতিষ্ঠার দাবি জানালেও মামলার ধীরগতি ও নানা আইনি জটিলতায় বিচার প্রক্রিয়া থমকে আছে। ফলে নবজাতককে নিয়ে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

বেলি রাণীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অর্থ ও ক্ষমতার দাপটে বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এতে করে আইনের আশ্রয় নিয়েও ন্যায়বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। বেলি রাণী বলেন, “আমি শুধু আমার সন্তানের পরিচয় চাই। একটা নিষ্পাপ শিশু কেন পিতৃপরিচয়হীন ভাবে বেড়ে উঠবে?”

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, এটি কেবল একটি পরিবারের সংকট নয়, বরং সমাজের সামগ্রিক ন্যায়বিচার ব্যবস্থার একটি চিত্র। দ্রুত সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, শিশুর পিতৃপরিচয় নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বিচারের এই দীর্ঘসূত্রতা শিশুর অধিকার লঙ্ঘনের শামিল। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ভুক্তভোগী মা ও তার সন্তানের পাশে দাঁড়ানো উচিত।

ক্ষমতা আর প্রভাবের লড়াইয়ে একজন অসহায় মা ও তার নবজাতকের ভবিষ্যৎ এখন খাদের কিনারে। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ ও সুশীল সমাজ এখন তাকিয়ে আছে আদালতের দিকে—কবে অবসান হবে বেলি রাণীর এই প্রতীক্ষার এবং কবে একটি শিশু ফিরে পাবে তার হারানো পরিচয়?

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে বেলি রাণীর আর্তনাদ

বিচারহীনতায় কাটছে নবজাতকের দিন, মিলছে না পিতৃ পরিচয়

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :