ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ

হাসান মামুনঃ

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় একটি পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী দুলাল আচার্য্য দাবি করেছেন, তাকে ও তার পরিবারকে বিভিন্ন মামলায় জড়িয়ে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) পিরোজপুরের কথা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সালের ৯ জানুয়ারি স্বরূপকাঠি মৌজার জে.এল নং-১৪, বি.এস ১৮০ নং খতিয়ানের ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ সুব্রত আচার্য্য ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত সরকারি খালের ওপর দিয়ে নির্মিত জনসাধারণের ব্যবহৃত রাস্তার অংশ দখলের চেষ্টা করছেন এবং এ নিয়ে একাধিক মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি, এসব মামলার কয়েকটিতে প্রতিপক্ষ পরাজিত হয়েছেন এবং একটি মামলায় আদালতে মুচলেকাও প্রদান করা হয়েছে।

বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে দুলাল আচার্য্যের পুত্র দিবাকর আচার্য্য বলেন, মিথ্যা মামলা ও হয়রানির কারণে আমাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ সময় পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুব্রত আচার্য্য বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বিষয়টি সরেজমিনে তদন্তের আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

পিরোজপুরে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :