ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অকটেন সংকটে পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে চালকরা

হাসান মামুন:

পিরোজপুর সদর উপজেলায় তীব্র অকটেন সংকট দেখা দেওয়ায় দুটি ফিলিং স্টেশনের মধ্যে একটিতে সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২৫ মার্চ) সরেজমিনে দেখা যায়, শহরের একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে চালকদের দীর্ঘ লাইন। অন্য ফিলিং স্টেশনটিতে অকটেন সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

ভুক্তভোগী চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, অকটেন না পেয়ে তারা বাধ্য হয়ে পেট্রোল ব্যবহার করছেন। এতে দীর্ঘমেয়াদে যানবাহনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

পিরোজপুর ফিলিং স্টেশন ও বলেশ্বর ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

এদিকে বলেশ্বর ফিলিং স্টেশনে সীমিত পরিসরে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ১০০ টাকা এবং প্রাইভেটকারের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বরিশাল ডিপোর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহের কথা থাকলেও তা নিশ্চিত নয়। তারা আশঙ্কা করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

অকটেন সংকটে পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে চালকরা

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :