ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাফফর হোসেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন ১৯৮৫ সালের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল জলিল, ১৯৮৪ সালের শিক্ষার্থী এ.কে. কিবরিয়া স্বপন, ১৯৭৮ সালের শিক্ষার্থী মোহাম্মদ শামীম, সৈয়দ মুন্নাফ হোসেন খসরু ও ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ১৯৯৩ সালের শিক্ষার্থী আব্দুল আউয়াল নান্না, ১৯৯৭ সালের শিক্ষার্থী হাসানুল বান্না, ১৯৯০ সালের শিক্ষার্থী মাসুদুর রহমান মুকুল এবং ২০১৮ সালের শিক্ষার্থী মো. আব্দুল আলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল জলিল।

এছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ‌প্রাক্তন শিক্ষার্থী মো. আককাস, ১৯৭৪ সালের শিক্ষার্থী মো. ইসরাফিল মিয়া, ১৯৮৯ সালের শিক্ষার্থী সোহেল মাহবুব, ১৯৮৫ সালের শিক্ষার্থী আব্দুল জলিল, ১৯৯৫ সালের শিক্ষার্থী মোহাম্মদ দিদারসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা আগামী ডিসেম্বর মাসে বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহৎ পরিসরে জমকালো অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। একই সঙ্গে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিন-তারিখ নির্ধারণে সকল প্রাক্তন শিক্ষার্থীর সুচিন্তিত মতামত কামনা করা হয়। অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :