মানিক কুমার দাসঃ
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাফফর হোসেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন ১৯৮৫ সালের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল জলিল, ১৯৮৪ সালের শিক্ষার্থী এ.কে. কিবরিয়া স্বপন, ১৯৭৮ সালের শিক্ষার্থী মোহাম্মদ শামীম, সৈয়দ মুন্নাফ হোসেন খসরু ও ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ১৯৯৩ সালের শিক্ষার্থী আব্দুল আউয়াল নান্না, ১৯৯৭ সালের শিক্ষার্থী হাসানুল বান্না, ১৯৯০ সালের শিক্ষার্থী মাসুদুর রহমান মুকুল এবং ২০১৮ সালের শিক্ষার্থী মো. আব্দুল আলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল জলিল।
এছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মো. আককাস, ১৯৭৪ সালের শিক্ষার্থী মো. ইসরাফিল মিয়া, ১৯৮৯ সালের শিক্ষার্থী সোহেল মাহবুব, ১৯৮৫ সালের শিক্ষার্থী আব্দুল জলিল, ১৯৯৫ সালের শিক্ষার্থী মোহাম্মদ দিদারসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা আগামী ডিসেম্বর মাসে বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহৎ পরিসরে জমকালো অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। একই সঙ্গে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিন-তারিখ নির্ধারণে সকল প্রাক্তন শিক্ষার্থীর সুচিন্তিত মতামত কামনা করা হয়। অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫