ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর অফিস:

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

এ তালিকায় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে পিরোজপুরসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম আরও ত্বরান্বিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনের নিয়োগকে ঘিরে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার জেলা পরিষদে একযোগে ৪২ জন নতুন প্রশাসকের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এই নিয়োগকে স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

পিরোজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেট টাইম : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :