মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোছাঃ হাবিবা আক্তার (মনি)। মানুষের ভালোবাসা ও আস্থাকে পাথেয় করে তিনি সাধারণ মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমি প্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এলাকার গরীব-দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
কালিয়াকৈর পৌর মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন হাবিবা আক্তার (মনি)। এলাকার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয়দের আশা, নির্বাচিত হলে তিনি একজন মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি 





















