ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরের কালিয়াকৈরে বাবা মেয়েকে আটক করেছে যৌথ বাহিনী

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামে আজ (০৫ মার্চ ২০২৬) যৌথ বাহিনীর এক চাঞ্চল্যকর অভিযানে দীর্ঘদিনের কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্রী সত্য বাবু ও তার মেয়েকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের বসতবাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, একটি পিস্তল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই শ্রী সত্য বাবু ও তার মেয়েকে আটক করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রটি গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। অনেক অভিভাবকই তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। স্থানীয়দের দাবি, বহুবার অভিযোগ করা হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে আজ যৌথ বাহিনীর এই অভিযানে কুখ্যাত ওই মাদক ব্যবসায়ী ও তার সহযোগী আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই বলছেন, অবশেষে আইনের হাত থেকে রেহাই পায়নি এই চক্র। এলাকায় এখন স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের এমন অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

গাজীপুরের কালিয়াকৈরে বাবা মেয়েকে আটক করেছে যৌথ বাহিনী

আপডেট টাইম : ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :