ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাজারে নিত্য পণ্যে আগুন, প্রশাসন নীরবঃ -কালিয়াকৈরে ক্রেতাদের আর্তনাদ!

কালিয়াকৈর উপজেলাজুড়ে রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। লেবু, তরমুজ, ধনেপাতাসহ সবজি ও রোজার পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে, অথচ বাজার তদারকিতে কার্যকর কোনো নজর নেই প্রশাসনের—এমন অভিযোগ ক্রেতাদের।

লেবু বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকা কেজি, তরমুজ ৮০–১০০ টাকা কেজি, ধনেপাতা ৬০–৮০ টাকা কেজি।

রোজার আগে যেসব পণ্য ছিল সাধারণ মানুষের নাগালের মধ্যে, এখন তা হয়ে উঠেছে অনেকের জন্য বিলাসিতা। বাজারে গিয়ে দেখা গেছে, দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা প্রয়োজনীয় পণ্য না কিনেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

ক্রেতাদের অভিযোগ—প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য এই পরিস্থিতি যেন একপ্রকার জুলুমে পরিণত হয়েছে।

অন্যদিকে বিক্রেতাদের দাবি, তারা বেশি দামে পণ্য কিনে আনতে বাধ্য হওয়ায় বেশি দামে বিক্রি করছেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন—বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করবে কে?

রমজানের মতো সংযমের মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাজারে কঠোর মনিটরিং, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

বাজারে নিত্য পণ্যে আগুন, প্রশাসন নীরবঃ -কালিয়াকৈরে ক্রেতাদের আর্তনাদ!

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :