ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হাসান মামুনঃ

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগন পিরোজপুর এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, শাড়িতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী, প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, প্রধান শিক্ষক শাহ আলম, বশির আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা নাসির মল্লিক ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন।

প্রথমে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :