ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সহ ২ জনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন

হাসান মামুনঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা’র পাড়েরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির। এ ঘটনায় তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও আহত হয়েছেন। হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে নাসির মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

পিরোজপুরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সহ ২ জনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :