ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী

মোঃ কামরুল হাসানঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের এমপিদের মধ্যে একমাত্র তিনিই মন্ত্রিত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীদের সাথে তিনি শপথ গ্রহন করেন।

নিতায় রায় চৌধুরীর মন্ত্রী হওয়ার খবরে এলকার শতশত নেতা-কর্মী ঢাকায় এসে ফুল ও মিষ্ঠি নিয়ে তার বাস ভবনের সামনে ভীড় করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-২আসন থেকে ১লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।

নিতাই রায় চৌধুরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে নির্বাচনী এলকায় নেতা-কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ। এ বিষয়ে মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এই সুখবর মাগুরা-২ নির্বাচনী এলকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে।

সদ্য মনোনীত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রীক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক জিয়ার পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ কাওে যাবো। এ সময় তিনি তার নির্বাচনী এলকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংক্ষিপ্ত জীবনী- 

নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত দিক দিয়ে তিনি একজন আইনজীবী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বাায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পরে তিনি বিএনপিতে যোগদান করেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈনুল হক লিপু সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

error: Content is protected !!

সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :