মোঃ অহিদ সাইফুলঃ
দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর জখম হয়েছেন।মঙ্গলবার, ৬ মে বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সজল শরীফের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লিপু ওই এলাকায় একটি চুড়ির ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে শান্ত বাহিনী অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করে। লিপুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মঈনুল হক লিপু বলেন, “আমার চাচাতো বোনের একটি পানির মোটর চুরি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের আছলাম হোসেনের ছেলে শান্ত, চুন্নু সিকদারের ছেলে রিজন সিকদার, শাকিল সিকদারসহ ৭-৮ জন আমার ওপর কিছু বোঝার আগেই হামলা চালায়।
স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত শান্তর বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে এবং সে গ্রেফতার হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগপত্র দাখিল করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৫। আসামিদের গ্রেফতার এর জন্য অভিযান চলমান আছে।
এদিকে, একজন পেশাদার সাংবাদিকের ওপর দিনদুপুরে এমন বর্বর হামলার ঘটনায় ঝালকাঠির সাংবাদিক সমাজে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 




















