ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্বৃত্তদের হামলায় পিরোজপুর-১ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কসহ আহত ২

-প্রতীকী ছবি।

হাসান মামুন:

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও আহত হন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোজাহার মল্লিকের ছেলে। আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।

আহতদের স্বজনদের বরাতে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ৮-১০টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাত ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় রেফার করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

দুর্বৃত্তদের হামলায় পিরোজপুর-১ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কসহ আহত ২

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :