ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বগুড়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া সদর উপজেলায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ মিন্টু মণ্ডল (৩২), পিতা মৃত খোকা মণ্ডল, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, তার স্ত্রী সুমাইয়া আক্তার (২১) গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে ডাক্তারের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

স্বামী মোঃ মিন্টু মণ্ডল জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এতে তিনি ও তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

অভিযোগে বলা হয়, নিখোঁজের সময় সুমাইয়া আক্তার বাসা থেকে নগদ এক লক্ষ টাকা, সাত আনা ওজনের একটি স্বর্ণের চেইন, দুই আনা ওজনের কানের স্বর্ণালংকার, আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিয়ে গেছেন। দম্পতির একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে, নাম- মিথিলা।

মোঃ মিন্টু মণ্ডল আরও উল্লেখ করেন, তার স্ত্রীর অতীতেও পরকীয়া প্রেমে জড়িয়ে বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়ার পর গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামের সাংবাদিক মোরশেদুল ইসলাম রবি তাকে ফোন করে তার স্ত্রীকে কোথায় রাখা হয়েছে—এই বিষয়ে হুমকি প্রদান করেন, যা তাকে আরও আতঙ্কিত করেছে।

এ বিষয়ে মোঃ মিন্টু মণ্ডল বগুড়া সদর থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ জানিয়ে নিখোঁজ স্ত্রীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

বগুড়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :