ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

হাসান মামুনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক আলমগীর হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

শনিবার বিকেলে পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে কৃষ্ণসরা মোড় ও পুরনো পৌরসভা সড়ক অতিক্রম করে প্রচারণাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়।

প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নাজিবুল। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির সরদার, সিনিয়র সহ-সভাপতি মামুন খান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস শেখ, পৌর মৎস্যজীবী দলের সভাপতি দুলাল খান, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক লোকমানসহ জেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

আপডেট টাইম : ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :