ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​সোমবার (১৯শে জানুয়ারি) বিকেল ৫ ঘটিকায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবন দর্শন তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়ার ভূমিকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আজও মানুষের হৃদয়ে অম্লান। আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
​উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক এসএম বিপুল, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খান।
এছাড়াও অঙ্গ-সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রদলে সদস্য সচিব সোহাগ, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, মহিলা দলের নেত্রীরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রামপালে একসাথে চার সন্তানের জন্ম, দুধের খরচ জোগাতে নাকাল দরিদ্র পিতা

error: Content is protected !!

হিলিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :