ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম

মনোয়ার হোসেন:

আগামী ধুরইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ধুরইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি মোহনপুর উপজেলার ১ নং ধুরইল ইউনিয়নবাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন। একটি সুখী ও সুন্দর দেশ ও সমাজ গঠনে ইউনিয়ন পর্যায়ে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

চেয়ারম্যান পদে নিজের অবস্থান আরও সুসংহত করতে তিনি প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম, চায়ের দোকান, রাস্তাঘাট ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং দিন-রাত ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

ধুরইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউপি নির্বাচনে সকলের সমর্থন ও ভোট কামনা করেন। সমাজের উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ধুরইল ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নে অগ্রগতি হয়েছে। আগে যেসব সড়ক কাঁচা ছিল, সেগুলোর অনেকগুলোতে ইট সোলিং ও ইট ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেন, “১ নং ধুরইল ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্যমুক্ত, সু-শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। এজন্য আমি ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :