ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

মনোয়ার ইমামঃ

আজ ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের গান্ধী ময়দানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জে ডি এস এর নেতা ও এন ডি এর শরিক দলের নেতা শ্রী নিতীশ কুমার। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দশবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গত নভেম্বরে মাসের ছয় ও বারো তারিখ নাগদ ভোট হয় গোটা বিহার রাজ্যের। এবং গত ১৪ই নভেম্বর ভোট গণনা হয়। তাতে এন ডি এ জোট প্রধান হিসেবে বিপুল সংখ্যক আসন সংখ্যা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি ও জেডিএস। এবং ইন্ডিয়া জোট কে পরাস্ত করে বড় ধরনের ভূমিকা পালন করে নিতীশ কুমার। এবং এন ডি এ জোট এর পক্ষ থেকে তাকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়।

আজ বিহারের পাটনা শহরের গান্ধী ময়দানে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করান বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খাঁন। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিজেপি দলের সভাপতি জেপি নাড্ডা এবং ভারতের স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী ও অন্যান্য এন ডি এ শরিক দলের নেতৃবৃন্দ।

আজ যখন নিতীশ কুমার কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তখন তার সঙ্গে দুই জন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি জে পি র দুই বিধায়ক। সেই সঙ্গে তার মন্ত্রী সভার কিছু সদস্য। আজকের এই অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন বিহারের পাটনা শহরের গান্ধী ময়দানে।

এসময় নিতীশ কুমার স্বচ্ছতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
মনোয়ার ইমাম, পশ্চিম বঙ্গ (কোলকাতা) প্রতিনিধি :