ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি

হাসান মামুনঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত গৃহবধূ রোকেয়া বেগম হত্যার ছয় মাস পার হলেও এখনো মামলার চার্জশিট দাখিল হয়নি।

এ ঘটনায় দ্রুত চার্জশিট প্রদান ও দখলকৃত জমি ফেরতের দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি মানববন্ধনে অংশ নেন।

বক্তব্য রাখেন নিহতের স্বামী আব্দুর রব আকন, মেয়ে ও মামলার বাদী নাসরিন আক্তারসহ অন্যান্যরা। বক্তারা জানান, গত ২৮ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেও ছয় মাসেও চার্জশিট হয়নি। বাদীপক্ষের অভিযোগ, জামিনে মুক্ত আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। তারা দ্রুত চার্জশিট, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদালতের রায় অনুযায়ী দখলকৃত জমি ফেরতের দাবি জানান।

আইনজ্ঞরা বলেন, হত্যা মামলায় তদন্তে বিলম্ব বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি

আপডেট টাইম : ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :