ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের জমি জোরপূর্বক দখল ও হয়রানীর অভিযোগ করেছে একটি পরিবার।

রোববার (২৬ অক্টোবর) উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী হামিদা আক্তার বলেন, ‘আমি ও আমার পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী। আমরা যুক্তরাজ্যে থাকাকালীন আমার বাবা-চাচার রেখে যাওয়া সম্পত্তি ও বসতভিটা দেখভাল করতেন আমার নিকটাত্মীয়রা। এ সুযোগে প্রতিবেশি আশারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম রাসেল এবং তাঁর পূর্বপুরুষরা ভুয়া কাগজপত্র করে আমাদের জমির কিছু অংশ ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করেন। বিষয়টি জানতে পেরে আমরা আদালতে একটি মামলা দায়ের করি। আইনি প্রক্রিয়ার পর আদালতের বিচারক আমাদের পক্ষে রায় দেন। আদালতের রায়ের পরেও প্রভাবশালী যুবলীগ নেতা আমাদের জমির দখল ছাড়ছে না।

তিনি আরও বলেন, ‘বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রভাবশালী যুবলীগ নেতা আবুল কালাম রাসেল জোরপূর্বক বাঁধা দেন। উল্টো আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, প্রশাসন দিয়ে একাধিকবার হয়রানী এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমাদের বাড়ির বিভিন্ন মালামাল লোকজন দিয়ে চুরি করিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বসতবাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘যুবলীগ নেতা আমাকে ও আমার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেন। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। রাসেলের ক্ষমতার অপব্যহার ও হয়রানি থেকে বাঁচতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে হালিমা বেগম, মো. কামাল আহমেদ, এলিমা বেগমসহ পরিবারের সদস্য, এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আনা অভিযোগের বিষয়ে আবুল কালাম রাসেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আদালতের কোন কাগজপত্র পাইনি। জমি দখলের যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা-ভিত্তিহীন।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি :