ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে মাদক আটকের পর ৭৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের দফাদারের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কামরুলের বাড়ি থেকে দফাদার আলম হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুজ্জামান ব্যাপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান খলিল (ডিবি খলিল) ইউনিয়ন জাতীয় পার্টির ছাত্র সমাজের সভাপতি কালাম, বিএনপি,নেতা ফারুক, হাফিজুর, হাসেম, শরিফুল কবির মনো মিলে প্রায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করেন।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের সূত্রে তারা ওই বাড়িতে মাদক থাকার খবর পান। এরপর নজরদারি চালিয়ে তালাবদ্ধ টয়লেট থেকে গাঁজাগুলো উদ্ধার করেন। পরে মোটরসাইকেলে করে মাদক সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গাঁজার মূল মালিক সুজন নামের এক ব্যক্তি মাদক ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানালে ১ লাখ ৫ হাজার টাকায় দফা-রফা হয়। পরে নগদ ৭৫ হাজার টাকা গ্রহণের পর মাদক তার হাতে ফিরিয়ে দেওয়া হয়। তবে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরের কাছে দফাদার আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। চেয়ারম্যান লিখিত অভিযোগ চাইলে কেউ বাদী হতে রাজি না হওয়ায় অভিযোগ জমা হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সাবেক সমন্বয়ক ছাত্রনেতা রুকনুজ্জামান রোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর থেকেই আমরা এলাকায় মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অভিযান বারবার ভেস্তে যাচ্ছে।

পাথরডুবি ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে। অপরাধী যেই হোক, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, দফাদারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে মাদক আটকের পর ৭৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :