খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইল সদরের জঙ্গলগ্রামে টিউবওয়েলে রাখা বালতির পানিতে ডুবে ১৫ মাসের শিশু নাঈমার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাঈমা জঙ্গলগ্রামের বারেক শেখের মেয়ে।
শিশুর পরিবার জানায়, বারেক শেখের বাড়ির টিউবওয়েলের নিচে বালতি ভরা পানি ছিল। শিশু নাঈমা খেলার ছলে বালতির মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি পরে টের পান। নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু নাঈমাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি 





















