নাঈম ইসলামঃ
রংপুর নগরীর শাপলা চত্বরে এক নাটকীয় ও উদ্বেগজনক ঘটনার সৃষ্টি হয়। গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে ফেরার পথে এক কিশোর ছিনতাইকারীর কবলে পড়ে পালাতে গিয়ে খোলা ড্রেনে পড়ে যায়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরটি শাপলা চত্বরে পৌঁছালে দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিশোরটি দৌড়ে পালাতে গেলে রাস্তায় থাকা খোলা ড্রেনে পড়ে গিয়ে আটকে পড়ে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছুটে এসে সাহায্যের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ড্রেনের লোহার ফাঁকে আটকে পড়া কিশোরটিকে নিরাপদে উদ্ধার করে।
একজন ফায়ার কর্মকর্তা জানান, “ছেলেটি আতঙ্কে ছিল এবং তার পা আটকে গিয়েছিল। আমরা ধীরে ধীরে তার পা মুক্ত করে তাকে উপরে তুলেছি। শরীরে বড় কোনো আঘাত না থাকলেও মানসিকভাবে ভীত হয়ে পড়েছিল সে।”
ঘটনার পরপরই ছিনতাইকারীরা এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, শাপলা চত্বর এলাকায় সন্ধ্যার পর এমন ঘটনা প্রায়ই ঘটে থাকলেও নিরাপত্তা ব্যবস্থা একেবারে দুর্বল।
নগরবাসীর অভিযোগ, শাপলা চত্বরে কোনো স্থায়ী পুলিশ টহল নেই, রাস্তায় একাধিক খোলা ড্রেন জননিরাপত্তার জন্য হুমকি
অপর্যাপ্ত সিসিটিভি ও রাতের আলো।
একজন স্থানীয় দোকানদার বলেন, “প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী, পথচারী এই রাস্তা দিয়ে চলাফেরা করে। অথচ এমন একটি কেন্দ্রীয় এলাকায় এমন নিরাপত্তাহীনতা দুঃখজনক।”
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি 





















