গোলাম রাব্বী:
রংপুর নগরীর সিও বাজার এলাকায় অবস্থিত একটি এলপিজি গ্যাস পাম্পে আজ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তীব্র এই বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে, আশপাশের এক থেকে দুই কিলোমিটার এলাকার বিভিন্ন ভবনের থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। এলাকার বাড়িঘরের টিনের চাল উড়ে গিয়ে দূরদূরান্তে পড়ে আছে। গ্যাস স্টেশনের পাশে থাকা একাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে, লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ডালে গিয়ে আটকে থাকে। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
দমকল বাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে প্রশাসন।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “বিস্ফোরণের সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। আমরা এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাইনি।” ভয়াবহ বিস্ফোরণ রংপুরবাসীর মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 





















